1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু, ওভারব্রিজের দাবিতে সড়ক অবরোধ আবাসিক হোটেল থেকে ‘ডিবি’ পরিচয়ধারী ব্যক্তির মরদেহ উদ্ধার মিঠাপুকুরে নৌকায় উঠে সেলফি তোলার সময় পানিতে ডুবে মাদরাসা ছাত্রীর মৃত্যু! পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, দুই পক্ষের প্রায় ২০ মামলা, দুই ভাসুরের বিরুদ্ধে ছোট ভাইয়ের বউয়ের সংবাদ সম্মেলন মিঠাপুকুরে ভোটের মাঠে কঠিন সমীকরণ, প্রতিদ্বন্দ্বিতার ত্রিমুখী ছক নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার

আবাসিক হোটেল থেকে ‘ডিবি’ পরিচয়ধারী ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পাঠ করা হয়েছে
শঠিবাড়ী রেস্ট হাউস থেকে সাইফুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে আবাসিক হোটেল থেকে সাইদুর রহমান (৬০) নামে ডিবি’ পরিচয়ধারী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার শঠিবাড়ী এলাকায় অবস্থিত শঠিবাড়ী রেস্ট হাউজের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সাইদুর রহমান নিজেকে ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে গত নভেম্বর মাস থেকে ওই হোটেলে অবস্থান করছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভেটনা গ্রামের পেশকার আলীর ছেলে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ২৫ নভেম্বর থেকে সাইদুর রহমান নিজেকে ডিবি পুলিশের লোক পরিচয় দিয়ে ওই হোটেলে রুম ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। আজ (বুধবার) দীর্ঘ সময় কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে কর্মচারীরা জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। সেখানে তাকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান সাইদুর রহমান বেডের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। পরে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ নিহতের পরিবারের সাথে যোগাযোগ করলে তাঁর সন্তানরা জানান, সাইদুর রহমান গত ১৫ বছর ধরে এলাকায় থাকেন না এবং পরিবারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না।
 
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে আমরা হোটেলের রুম থেকে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের পকেটে থাকা এনআইডি কার্ড দেখে তাঁর নাম, পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com