
স্টাফ রিপোর্টারঃ
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় ট্রাকচাপায় পিষ্ঠ হয়ে এক নারীর মর্মন্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আজুবা বেগম (৭৫)। তিনি পীরগঞ্জ উপজেলার কমুদপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের স্ত্রী।
ঘটনার পর মৃত্যুঝুকির স্থানটিতে ওভারব্রিজের দাবিতে প্রায় ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে ইফতারের পূর্ব মুহুর্তে উপজেলা প্রশাসনের ইউএনও এবং ওসি বিক্ষোভকারীদের বোঝাতে সক্ষম হলে অবরোধ তুলে নেন তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার (২৭ ফেব্রয়ারি) বিকেল ৩টার দিকে রাস্তা পারাপারের সময় রংপুরগামী একটি দ্রুতগামী ট্রাক ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার র্মত্যু হয়। একইস্থানে গত ৬ মাসে পৃথক দূর্ঘটনায় প্রায় ৪-৫ জন পথচারীর মৃত্যু হয়েছে। স্থানটি মৃত্যুঝুকি হওয়ায় সেখানে ওভারব্রিজের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। কিন্তু দৃশ্যমান কোন উদ্যোগ গ্রহন না করায় আজ আবারো একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে দ্রুত সময়ের মধ্যে ওভারব্রিজের দাবি জানান তারা।
অবরোধ চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কে শতশত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ ও মিঠাপুকুর থানার ওসি মোঃ নুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার আহবান জানালে সন্ধ্যা ৭টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, সেখানে ওভারব্রিজের দাবি যৌতিক। ইউএনও মহোদয় সহ আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়। আগামী মঙ্গলবার উপজেলা সভাকক্ষে বসে বিষয়টি কিভাবে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে সিন্ধান্ত হবে।
এমকন্ঠ/এস
Leave a Reply