
স্টাফ রিপোর্টারঃ
যুক্তরাজ্যে প্রবাসী এম আহমদ তার বাড়ির তত্ত্বাবধায়কের কাছে ইফতার মাহফিলের জন্য একটি গরু কেনার টাকা পাঠান। এরপর এম আহমদ গত নির্বাচনে তাহসিনা রুশদীর লুনা নামে এক প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নিতে বিদেশ থেকে দেশে আসেন। দেশে এসে তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে সহস্রাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করেন তিনি।
ইফতারের আগের দিন বাড়ির তত্ত্বাবধায়ক সাঈদের কাছে একটি গরু জবাই করেন। পরে জানা যায়, গরুটি ছিল চুরি করা। বিষয়টি জানার পর প্রবাসী এম আহমদ প্রকৃত মালিককে খুজে জবাইকরা গরুর ন্যায্যমূল্য পরিশোধ করেন। অবশ্য গরুর প্রকৃত মালিক নাজমুল ইসলাম জানান, গরুটি চুরি করার বিষয়ে প্রবাসী এম আহমদের কোনো সম্পৃক্ততা নেই।
চুরি হওয়া গরুর প্রকৃত মালিক নাজমুল ইসলামের দাবি, প্রবাসী এম আহমদের বাড়ির তত্ত্বাবধায়ক মাঠ থেকে গরুটি চুরি করেছিলেন। এম আহমদ বিষয়টি জানার পর ন্যায্য মূল্য দিয়েছেন। এ ঘটনায় তার কোনো ক্ষোভ নেই। এদিকে ঘটনার পর গত শুক্রবার এম আহমদ যুক্তরাজ্যে ফিরে গেছেন বলে জানা গেছে। যাওয়ার আগে তিনি তত্ত্বাবধায়ক সাইদকে দায়িত্ব থেকে অপসারণ করে গেছেন।
ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের এম আহমদ ওরফে মধু মিয়া নামের এক যুক্তরাজ্যপ্রবাসীর বাড়িতে। চুরি হওয়া গরু দিয়ে আয়োজিত ইফতার মাহফিল নিয়ে ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
বিষয়টি সম্পর্কে কথা বলতে প্রবাসী এম আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এমকন্ঠ/এস
Leave a Reply