যুক্তরাষ্ট্রের ‘নতুন প্রস্তাব’ পর্যালোচনা করছে ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া ‘নতুন প্রস্তাব’ পর্যালোচনা করছে।

তেহরান থেকে এএফপি জানায়, শনিবার এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানের সেনাপ্রধানের মধ্যস্থতায় তেহরানে আলোচনার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই প্রস্তাবগুলো বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরান পর্যালোচনা করছে এবং এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।’

একই সঙ্গে ইরান জানায়, তাদের আলোচক দল যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আপস, পিছু হটা বা ছাড় দেবে না এবং সর্বোচ্চ শক্তি দিয়ে দেশের স্বার্থ রক্ষা করবে।

বিশ্লেষকদের মতে, চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে আলোচনা চললেও মূল বিরোধগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *