ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ভারতকে ২-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভারতকে কোণঠাসা করে রাখে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই দুই গোল আদায় করে নিয়ে জয়ের ভিত গড়ে ফেলে তারা।

ম্যাচের ৩০ মিনিটে অর্পিতা বিশ্বাসের দুর্দান্ত এক গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। গোল করার পর দলের আত্মবিশ্বাস আরও বেড়ে যায় এবং মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে।

অর্পিতার গোলের রেশ কাটতে না কাটতেই ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। তাঁর লক্ষ্যভেদী শটে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দল। বিরতির পর দ্বিতীয় হাফে ভারত ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি। অন্যদিকে বাংলাদেশও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়েছে, তবে নতুন কোনো গোল না হওয়ায় প্রথমার্ধের ২-০ স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়ে বাংলার বাঘিনীরা।

একদিকে যখন ক্রিকেট মাঠে ভারত ও বাংলাদেশের মধ্যে টানটান লড়াই চলছে, ঠিক তখনই ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দেশের ফুটবল ভক্তদের আনন্দে ভাসালেন নারী ফুটবলাররা।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *