কারা অধিদপ্তরে ৪৭২ পদে বড় নিয়োগ, আবেদনে সর্বোচ্চ বয়স ২১

অনলাইন ডেস্ক:
কারা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সরাসরি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লোকবল নেয়া হবে। দুটি পদে মোট ৪৭২ জন নিয়োগ পাবেন।

চাকরি বিবরণ
১.পদের নাম: কারারক্ষী
পদসংখ্যা: ৪৫০
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/– (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি:
ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) ন্যূনতম শারীরিক যোগ্যতা : (১) উচ্চতা: অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)।
২. পদের নাম: মহিলা কারারক্ষী
পদসংখ্যা: ২২
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/–
শিক্ষাগত যোগ্যতা:
ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) ন্যূনতম শারীরিক যোগ্যতা: (১) উচ্চতা: অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।

আবেদনের কয়েকটি শর্তাবলি
* প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ থাকতে হবে।
* বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
* সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
* নিয়োগ বিজ্ঞপ্তি–সংক্রান্ত যেকোনো পরিবর্তন/ সংশোধন (যদি থাকে) কারা অধিদফতরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
* বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা দৌড়, পুশ-আপ, হাইজাম্প, লংজাম্প, রোপ ক্লাইম্বিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং লিখিত (এমসিকিউ–MCQ) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান এসএমএসের (SMS) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া এ–সংক্রান্ত তথ্য কারা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
* কেবল প্রাথমিক শারীরিক যোগ্যতা দৌড়, পুশ আপ, লংজাম্প, হাইজাম্প, রোপ ক্লাইম্বিং, যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত (MCQ) পরীক্ষায় এবং লিখিত (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা https://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন শুরুর তারিখ: ৯ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫:০০ ঘটিকা

আবেদন ফি
আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান
প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের পরবর্তী সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ ছাড়া এ–সংক্রান্ত সব তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *