মিঠাপুকুরের যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের ভাটারপাড়া এবং মিলনপুর ইউনিয়নের চর তরফসাদী যমুনেশ্বরী নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা দুটি পয়েন্টে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুটি অবৈধ বালুর পয়েন্টে অভিযান করা হয়।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামান অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় স্পষ্টে কাউকে পাওয়া যায়নি। একারণে কারো বিরুদ্ধে দণ্ড আরোপ করা সম্ভব হয়নি। তবে বালু উত্তোলনের সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। জনস্বার্থে অবৈধ বালু কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমকন্ঠ/সুজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *