
স্টাফ রিপোর্টার:
দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ ও প্রেরণা জোগানো হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোছাঃ সিফাত রুমানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
এমকন্ঠ/এস