মিঠাপুকুরে ৩ দিনের ব্যবধানে ফের ভেজাল গুড় জব্দ! দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট গেনারপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রং, চুন, চিনি ও কেমিক্যাল দিয়ে ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করে আসছে একটি সিন্ডিকেট। প্রশাসনের অভিযানে ভেজালগুড় তৈরির কারখানায় অভিযানও হচ্ছে। গত ৩ দিন আগেও একই এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও ভেজাল গুড় বিনষ্ট করা হয়। তবুও থামছে না ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাত।

মাত্র ৩ দিনের ব্যবধানে একই এলাকায় আবারও একটি পিকাপ ভর্তি ভেজাল গুড় জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ভেজাল গুড় কারখানার মালিককে ১ লাখ ১৫ হাজার ও ভেজালখাদ্য পরিবহনের দায়ে পিকাপের মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, উপজেলার শুকুরেরেহাট গেনারপাড়া এলাকার মোকলেছার রহমান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন বিষাক্ত উপকরণ দিয়ে ভেজাল গুড় তৈরি করে বিক্রি করে আসছে। তার সাথে সহযোগী হিসেবে রয়েছে আরও কয়েকজন। এই সিন্ডিকেট বিভিন্ন সময়ে কৌশল পরিবর্তন করে ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাত করে থাকে। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি।

খাদ্যে ভেজাল ও অবৈধ গুড় উৎপাদনের বিষয়ে স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামানের নেতৃত্বে অভিযান চালানো হলে ঘটনার সত্যতা মেলে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারকানা মালিক মোকলেছার রহমানকে ১ লাখ ৫০ হাজার টাকা ও পরিবহন গাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তা এবং খাদ্যের মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভেজাল গুড় ধ্বংস করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *