পারিবারিক বিষয়ে বাকবিতন্ডা, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু!

স্টাফ রিপোর্টার:
শ্বশুড় বাড়ির লোকজনের সাথে ছেলে হাসানুর রহমানের সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালের দিকে হাসানুরের শ্বাশুড়ি কয়েকজনসহ তাদের বাড়িতে আসে। কিন্তু হাসানুর শ্বাশুড়িকে অসম্মান করেন। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে ছেলে হাসানুরকে থাপ্পর দেয় তার বাবা। বাবার শাসনের বিষয়টি ভালোভাবে নেয়নি ছেলে হাসানুর। পাশে থাকা একটি ছুরি দিয়ে তার বাবার বুকে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে, রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে নিহত বাবার নাম মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। তার মৃত্যুর জন্য ছেলে হাসানুর রহমানকে (২২) দায়ী করছে পরিবার ও এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মাহাবুর হোসেনের সঙ্গে তার ছেলে হাসানুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসানুর রহমান ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে বাবা মাহাবুর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *