1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি, আয়োজক আমিরাত

  • প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৪১ বার পাঠ করা হয়েছে
ছবি সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপ ২০২৫-এর চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো—আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং।

ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার পর টুর্নামেন্টের ভেন্যু ও ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিলেও, সভা শেষে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি সময়সূচি ও আয়োজক দেশ নিশ্চিত করেন।

যদিও এবারের আসরের আনুষ্ঠানিক আয়োজক ভারত, তবে বিসিসিআই ও পিসিবির মধ্যে পূর্বে হওয়া একটি চুক্তির আওতায়, তিন বছরের জন্য নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য। ফলে এবারের টুর্নামেন্টের সম্পূর্ণ আয়োজনই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

গত আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এখনও গ্রুপ ভাগ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে টুর্নামেন্টের ঐতিহ্য অনুসারে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকার সম্ভাবনা বেশ জোরালো।

এম কন্ঠ/এস/

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com