
স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান হাইস্কুল মাঠে টিয়ারশেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার জনগন আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার পর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে
স্কুলমাঠে হঠাৎ বিকট শব্দ হয়ে চারিদিকে ঘনধোয়া ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল মাঠের পাশেই অবস্থিত ছড়ান বাজারের ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় বাসিন্দারাও হতভম্ব হয়ে পড়েন। পরে মিঠাপুকুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুলমাঠে একটি টিয়ারশেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি সাধারণ নয় বলে মনে করছেন এলাকার সচেতন মহল। স্কুল মাঠ ও ছড়ান বাজার এলাকায় এমন একটি শক্তিশালী বস্তুর বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এর পেছনে কোনো চক্রের বড় ধরনের উদ্দেশ্য বা ষড়যন্ত্র থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জনান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণ হওয়া বস্তুটি টিয়ারসেল সদৃশ্য। গুরুত্বের সাথে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব না।
এম কন্ঠ/এস/২০২৫