1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর হাতে গ্রেফতার দম্পতি দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন।

গ্রেফতার হওয়া দম্পতি হলেন, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাটুল মিয়া (৪৫) ও তার স্ত্রী শাহেনা আক্তার (৪০)।

গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর বাইশা পাড়ায় অভিযান করা হয়। এ সময় গ্রেফতারকৃত দম্পতির বাড়ি থেকে ১’শ ৪২ লিটার দেশীয় মদ (চোয়ানি), ৯টি বোতলজাত মদ, ৭৫০ গ্রাম মদ তৈরির পাউডার, মদ তৈরির সরঞ্জাম, ৩টি মোবাইল ফোন ও নগদ ১২০০ টাকা জব্দ করা হয়। অভিযানে সেনাবাহিনীর সাথে মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান জানান, বাটুল মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় আগের চারটি মাদক মামলা রয়েছে। আসামি ও জব্দকৃত মালামাল মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এম কন্ঠ / এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com