1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

এ বছর আর কয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা?

  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩০৫ বার পাঠ করা হয়েছে
-ফাইল ছবি

অনলাইন ডেস্ক:
২০২৫ সাল শেষ হতে আর বাকি আছে মাত্র চার মাস। বছরের অধিকাংশ সরকারি ছুটিই প্রায় শেষ হয়ে এসেছে। এ বছর বেশ কয়েকটি বড় ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। এমন বড় ছুটি বহু বছর পরই উপভোগ করলেন তারা।

এ জন্য বছরে বাকি মাসগুলোতে কয়টি ছুটি রয়েছে তা জানতে আগ্রহের কমতি নেই চাকরিজীবীদের। এই চার মাসে আরো বেশ কয়েকটি ছুটি অবশিষ্ট রয়েছে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে কোনো কোনো ছুটি পড়েছে বৃহস্পতিবার। ফলে টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এ বছর আরো পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চারদিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি। সাধারণ ছুটি পড়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অুনযায়ী ঈদে মিলাদুন্নবী (৬ সেপ্টেম্বর, শনিবার), দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)। এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে।

এই একদিনসহ দুই দিন সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা।

উল্লেখ্য, এ বছর চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। এর মধ্যে ঈদুল ফিতরের ছুটি ছিল টানা ৯ দিন। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।

আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান চাকরিজীবীরা। ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ছুটি কাটান চাকরিজীবীরা।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com