1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিঠাপুকুরে দুর্গাপুজা উপলক্ষে প্রশাসনের আইনশৃংখলা বিষয়ে সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৮ বার পাঠ করা হয়েছে

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইনশৃংখলা বিষয়ে সভা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে এই সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার( ভূমি)  মুলতামিস বিল্লাহ ।

সভায় আইনশৃংখলা বিষয়ে বক্তব্য দেন, রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  মিঠাপুকুর উপজেলার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক আবু বকর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক হর কুমার চন্দ্র বর্মন ও স্বপন চন্দ্র সরকার, যতীন্দ্রনাথ বর্মন, তপন কুমার সরকার প্রমুখ।

সভায় উপজেলার ১‘শ ৪০ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সেনাবাহিনীর নেতৃবৃন্দ ও উপজেলা পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শারদীয় দুর্গাপুজাকে উৎসব মুখর পরিবেশে উদযাপন করার জন্য বিস্তর আলোচনা ও পদক্ষেপ গ্রহন করা হয়। শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পুজা মন্ডপে  ১’শ কেজি করে চাল বরাদ্দের কপি প্রত্যেক পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com