1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ এ ধস, পাসের হার ৫৭.৪৯

  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৪৮ বার পাঠ করা হয়েছে
দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ এ ধস

অনলাইন ডেস্ক:
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭.৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এই ফলাফল নিশ্চিত করেন।

এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যা।

২০২৪ সালের এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। এ বছর ৮ হাজার ৩৫ জন কমে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন।

এদিকে, মোট ৬৬৬টি কলেজের মধ্যে শূন্য প্রাপ্ত কলেজের সংখ্যা ৪৩টি। যা গতবার ছিল ২০টি। অর্থাৎ এবার শূন্য পাশে ২৩টি কলেজে বেড়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাশের হারের দিক থেকেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২৬০ জন জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন।

এ বছর ইংরেজি বিষয়ে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ৪৩টি কলেজের ১৭৯ জন শিক্ষার্থী শতভাগ অকৃতকার্য।

এবার বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৫২৬ জন, পাশের হার ৭৬ দশমিক ১২ শতাংশ।

মানবিক বিভাগে ৭৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ২৪১ জন, পাশের হার ৫২ দশমিক ৫১ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৬৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১১৫ জন, পাশের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।

এমকন্ঠ/ঢা.পো

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com