1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

নিখোঁজের এক দিন পর গাছে মিলল ঝুলন্ত মরদেহ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৫৫ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
নিখোঁজের এক দিন আনিছুর রহমান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের একটি গাছ থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আনিছুর রহমান (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার কুমরপাড়া গ্রামের ময়েন উল‍্যার ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, গত রবিবার নিজ বাড়ী থেকে নিখোজ হয় আনিছুর। স্ত্রীকে ফোন করে বলেন আমাকে মাফ করে দিও। এই কথা বলার পরেই ফোন বন্ধ পায়। এরপর থেকে খোঁজাখুঁজি করেন স্বজনরা। তাকে কোথাও খুঁজে না পেয়ে কুড়িগ্রাম সদর থানায় তার স্ত্রী একটি নিখোঁজ জিডি করেন। অদ্য সকাল অনুমান ৭ ঘটিকার সময় মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের (পাচমরা)নামক স্থানের ঢাকা-রংপুরগামী মহাসড়েকর পূর্বপাশে সকালে তাঁর লাশ একটা গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,এটি আত্মহত্যা।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com