1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

সোমবার সকাল ১১টায় শেখ হাসিনার মামলার রায় ঘোষণা

  • প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার পাঠ করা হয়েছে
-শেখ হাসিনার মামলার রায় ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
আগামীকাল সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করবে।

ট্রাইব্যুনালের রেজিস্টার অফিস জানিয়েছে, রায়ের জন্য আদালত সকাল ১১টায় বসবে। নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের মাধ্যমে সেনাবাহিনীকে মোতায়েন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলাটি দায়ের করা হয় গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী কার্যকলাপের কারণে। শেখ হাসিনার সঙ্গে এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন। মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আবেদন করেছে।

অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবীরা তাদের খালাসের আবেদন করেছেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও তার আইনজীবীর মাধ্যমে খালাস চেয়েছেন।

রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে, যাতে সাধারণ মানুষ লাইভ দেখতে পারেন।

সূত্র: বিবিসি বাংলা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com