1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পাঠ করা হয়েছে
প্রতীকি ছবি

অনলাইন ডেস্ক:
বরিশালে টাকা ধার নিয়ে পাওনাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করায় বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী এ কারাদণ্ড দেন।

দণ্ডিত জালাল কোরাইশী নগরীর রিফিউজি কলোনী রোডের বাসিন্দা রহম আলী কোরাইশীর ছেলে।

মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানান, জালাল কোরাইশী মিথ্যা অভিযোগে নগরীর দক্ষিন আলেকান্দা কাজী পাড়া এলাকার বাসিন্দা মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালতে মামলা করে। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে বিষয়টি মিথ্যা বলে তদন্ত প্রতিবেদন দেন কোতয়ালী মডেল থানার এসআই মো. আব্দুল্লাহ আল জোবায়ের।

এর প্রেক্ষিতে আদালত বাদীকে হাজির হয়ে মিথ্যা ও বিদ্বেষ প্রসূত মামলা দায়ের করায় তার বিরুদ্ধে কেন শাস্তিযোগ্য ব্যবস্থা নেয়া হবে না জানতে নোটিশ দিয়েছিলো। কিন্তু তিনি আদালতে হাজির হননি, এমনকি কোনো আইনজীবী মাধ্যমে কোনো জবাব দেননি।

তাই বিচারক তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালতে হাজির না থাকায় জরিমানার টাকা জমা হয়নি। এ জন্য ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।

এমকন্ঠ/বা.প্র

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com