1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

দিনাজপুর পাথরখনির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পাঠ করা হয়েছে
পাথরখনির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক:
দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ায় দেশের একমাত্র ভূ-গর্ভস্থ পাথরখনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত ২১ ও ২২ নভেম্বর একাধিকার ভূমিকম্পের কারণে শ্রমিকদের নিরাপদে রাখতে মধ্যপাড়া পাথরখনি কর্তৃপক্ষ খনিতে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতকাল রবিবার রাতে এক নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য খনির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

আজ সোমাবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পাথরখনির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) অধীনে ভূ-গর্ভ হতে প্রতিদিন তিন শিফটে এখানে পাথর উত্তোলনের কাজ করেন শ্রমিকরা। প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার মেট্রিক টন পাথর উৎপাদন করে খনিটি।

গত শুক্র ও শনিবার ভূমিকম্পে একাধিকবার কেঁপে ওঠে পুরো দেশ। পর পর কয়েকবার ভূমিকম্পের ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে পেট্রোবাংলার নির্দেশে গতকাল রবিবার বিকেল ৩টায় চালু হওয়া শিফট চলাকালে রাত ১০টার পর খনি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

খনি চালু হতে ৩-৪ দিন সময় লাগতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। এ সময়ের মধ্যে খনির ভূ-অভ্যন্তরের অবকাঠামো, ভূমিকম্পে দুর্ঘটনার আশঙ্কা আছে কি না? তা পর্যবেক্ষণ করা হবে বলেও জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন বলেন, কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিত বা দুর্ঘটনা এড়াতে খনি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কয়েক দিনের মধ্যে খনির উৎপাদন আবারও শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com