1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পাঠ করা হয়েছে
___________ছবি সংগ্রহীত

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর মানেই কুয়াশাচ্ছন্ন সকাল, আর রাত হলেই কুয়াশার সঙ্গে তীব্র শীত। চলতি মাসে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। তিন মাসের পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর (১ ডিসেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখ আছে, এবারের শীতে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এবার ৩-৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ড্রিগ্রি সে.) রূপ নিতে পারে।

তিন মাসের আবহাওয়া বার্তায় আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলেতে পারে।

তবে কখনও কখনও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এ ছাড়া এ সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এমকন্ঠ/এস/নি-২৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com