1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

রংপুর কারাগারে হাজতির মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পাঠ করা হয়েছে
-রংপুর কেন্দ্রীয় কারাগার

অনলাইন ডেস্ক:
রংপুর কেন্দ্রীয় কারাগারের হাজতি জাহাঙ্গীর আলম (৬০) মারা গেছেন। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বিশিষ্ট শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে। তিনি হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটি সভাপতি এবং মেনাজ বিড়ি ফ্যাক্টরি, মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পারিবারিক একটি মামলায় বুধবার আদালতে হাজির হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন দেশের একটি গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, শনিবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তাকে আবার কারাগারে আনা হয়। রোববার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত রমেক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম কন্ঠ/এস/বা.প্র

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com