1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পাঠ করা হয়েছে
বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী

অনলাইন ডেস্ক:
এ বছর ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পেলেন ৪ বিশিষ্ট নারী। বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এ পদক পেয়েছেন তারা।

পদকপ্রাপ্ত নারীরা হলেন- নারী শিক্ষায় (গবেষণা) ড. রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস ও নারী জাগরণে (ক্রীড়া) রিতু পর্ণা চাকমা।

নারী শিক্ষা (গবেষণা), নারী অধিকার (শ্রম অধিকার), মানবাধিকার ও নারী জাগরণ (ক্রীড়া) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ এই চারজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদানের লক্ষ্যে চূড়ান্তভাবে মনোনয়নের জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর বিকালে এবং ৭ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বর্ধিত সভার সুপারিশ অনুমোদনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধান উপদেষ্টা সেই সারসংক্ষেপ অনুমোদন করেছেন। এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com