1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিঠাপুকুরে নবাগত ইউএনও-ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ এবং মিঠাপুকুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামানের সাথে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি, শেখসাদী সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল।

মতবিনিময় সভায় উপজেলা নিবাহী অফিসার মোঃ পারভেজ বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। মিঠাপুকুরে যেকোনো ঘটনা সম্পর্কে আমাকে অবগত করবেন। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। আপনাদের সবার সহযোগিতায় আমরা স্বপ্নের মিঠাপুকুর গড়ব।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, পারস্পরিক সহযোগিতায় মিঠাপুকুর থেকে মাদক, চুরি, ছিনতাই সহ সমস্ত অপরাধ নির্মূল করা হবে। দালালমুক্ত মিঠাপুকুর থানা গড়তে চাই। থানায় মামলা করতে কোনো টাকা লাগবেনা। আমার কোনো অফিসার ঘুষ দাবি করলে বা দূর্নীতি করলে আপনারা আমাকে তথ্য দিবেন, আমি ব্যবস্থা নেব।

সভায় মুক্ত আলোচনার মাধ্যমে সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com