1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

পিঠা-পুলির উৎসবে মুখরিত বেরোবি ক্যাম্পাস

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পাঠ করা হয়েছে
পিঠা-পুলি নিয়ে বর্ণাঢ্য উৎসবের আয়োজন

পারভেজ হাসান.বেরোবি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে হরেক রকমের পিঠা-পুলি নিয়ে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিব্যাপী উৎসবকে ঘিরে দিনভর ক্যাম্পাসজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে বসে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল। ভাপা, পুলি, পাটিসাপটা, চিতই, দুধ-চিতই, দুধ-পুলি, নকশি পিঠাসহ গ্রামবাংলার নানা স্বাদের পিঠায় সাজানো হয় স্টলগুলো। বিকেলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। এসময় উপস্থিত ছিলেন উপাচার্যের সহধর্মিনী মোছা: মাহমুদা আক্তার।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ শীত উৎসবে যারা স্টল দিয়েছেন এবং স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে যে আয়োজন করেছে, তা প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।”

তিনি আরও বলেন, ক্লাস ও পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা সৃষ্টিশীল কর্মকাণ্ডে যুক্ত থাকলে তাদের মানসিক সজীবতা বৃদ্ধি পায়। এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

সন্ধ্যায় পিঠা উৎসবকে ঘিরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে উৎসবে যোগ দেন।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com