1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পাঠ করা হয়েছে
অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির

অনলাইন ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্র করে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষমূলক পোস্ট করা হয়েছে। তবুও এ ঘটনায় কেউ কষ্ট পেলে, তাদের কাছে ক্ষমা চাই। রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে জনসভায় এ মন্তব্য করেন তিনি।

নারী ইস্যুতে সাবেক টুইটারে জামায়াত আমিরের এক বার্তায় তোলপাড় নির্বাচনী রাজনীতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাপিয়ে বিতর্ক এখন রাজনীতির কেন্দবিন্দুতে। ষড়যন্ত্রকারীরা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। এবার এ নিয়ে নির্বাচনী জনসভায় নিজেই মুখ খুললেন জামায়াত আমির।

শেরপুর পৌর পার্কে ৩টি আসনের জনসভায় যোগ দেন জামায়াত আমির। তিনি বলেন, যারা নিজ দলের কর্মীদের হত্যা করে, এখন তারা জামায়াত কর্মীদের হত্যা করছে, তাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়।

এরপর তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামালপুরে ৫টি আসন নিয়ে জনসভা করেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে। নিশ্চিত করা হবে জবাবদিহিতা।

শেরপুরে রেজাউল করিম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানান নেতাকর্মীরা।

সুত্র: নিউজ২৪অনলাইন

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com