1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পাঠ করা হয়েছে
বক্তব্য দিচ্ছেন রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

স্টাফ রিপোর্টার:
“একটা সময় দেশটা ছিল তাদের বাপের ছলাকলা, কিন্তু এখন আর সেটা নেই। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি। এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে, এবার আর দিনের ভোট রাতে হবে না।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন রংপুর বিভাগীয় কমিশনার (এনডিসি) মোঃ শহীদুল ইসলাম। তিনি বক্তব্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মিঠাপুকুর মডেল মসজিদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করে বক্তব্য দেন। বক্তব্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান। তিনি উপস্থিত কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনকে শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ কর্মশালায় বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, অতীতের নির্বাচন প্রত্যাশিত ছিল না। কিন্তু এবারের নির্বাচন হবে প্রত্যাশিত। জনগণের, রাজনৈতিক ব্যক্তিদের এবং সবার একটি প্রত্যাশিত নির্বাচন হবে এবারের নির্বাচন। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। নির্বাচনের দিন আমরা আপনাদের গায়ে কোনো বাতাস পর্যন্ত লাগতে দেব না।”

কর্মশালায় মিঠাপুকুর উপজেলার ১৫২টি ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত প্রায় ২,৯০০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ বক্তব্যে বলেন, আমরা সবাই মিলে সুন্দর একটা নির্বাচন উপহার দিব। একটা সুন্দর দেশ গড়তে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। রংপুর সিনিয়র জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করেন মিঠাপুকুর উপজেলা প্রশাসন।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com