1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

রংপুরে খোরশেদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩২৭ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের কাউনিয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে খোরশেদ আলম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাউনিয়া থানার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা এলাকার শাহ জামালের ছেলে ইউনুছ আলী ও শ্যামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।

আদালত সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধ থাকায় শহিদুল ইসলামসহ দণ্ডপ্রাপ্তরা ২০২০ সালের ২০ মার্চ দিবাগত রাত ১১টার দিকে ভরসা কোল্ড স্টোরেজ থেকে খোরশেদ আলমকে ডেকে এনে মীরবাগ ডিগ্রি কলেজের টিনশেড বিল্ডিংয়ের পেছনে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মরদেহ আমগাছের ডালের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে রাখেন।

এ ঘটনায় নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আফতাব উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন জহিরুল আলম ও আব্দুর রশীদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com