1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

লতিবপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মিঠাপুকুর উপজেলা বিএনপির আওতাধীন লতিবপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) লতিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রব্বানী।

লতিবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মমিনুল হক সাজু মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়।

 

বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান টিটুল লর্ড, অধ্যাপক মোরশেদ হাসান সোহেল, হযরত আলী, মোক্তার হোসেন ও ছাত্রনেতা শাফিউল ইসলাম শিমুল।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক সাজেদুর রহমান রানা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭নং লতিবপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন।

দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল-এ মিঠাপুকুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে নেতৃবৃন্দ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দীর্ঘদিনের দুঃশাসনে নিষ্পেসিত জনগোষ্ঠী ও বিধ্বস্ত দেশের অর্থনীতিকে পুনুরুদ্ধার করে সুখী সমৃদ্ধ স্ব-নির্ভর বাংলাদেশ বিনির্মানে গ্রাম গঞ্জের প্রতিটি মানুষের কাছে দেশ নায়ক তারেক জিয়ার ৩১ দফার কর্মসুচী তুলে ধরার জন্য তৃনমুলের সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানান।

শেষে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতাসহ দেশবাসী এবং মুসলিম উম্মার জন্য দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

এম কন্ঠ/এস/মার্চ-২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com