1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

বিএনপিকে ১/১১ মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে – তারেক রহমান

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫৩ বার পাঠ করা হয়েছে
ফাইল ছবি

এম কন্ঠ ডেস্কঃ
বিএনপিকে ওয়ান-ইলেভেনের মতো আবারও মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গত ১৭ বছরে বিএনপির দলীয় কর্মসূচি প্রচারসহ বিএনপিবিরোধী নানা অপপ্রচার মোকাবিলায় সরব ছিল জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

 

তারেক রহমান বলেন, নিশ্চই আপনারা খেয়াল করেছেন, বিগত কিছুদিন থেকে ধীরে ধীরে যে জিনিসটি তৈরি হয়েছে যে, বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন-বাংলাদেশে যদি আগামীতে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে।

তিনি বলেন, আজকে সকালেও কয়েকটি পত্রিকায় কয়েকটি ঘটনা দেখলাম, দেখার পরে কেন্দ্রীয় অফিসে যখন খবর দিলাম, তারা চেক করে আমাকে জানালো, ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে অন্যরকম।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে…তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যেসকল মিডিয়া হাউজের সম্পর্ক আছে, তাদের মাধ্যমে ঠিক ওয়ান-ইলেভেনের সময়ে যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা তারা করছে।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিমূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জনগণের জন্য ভালো কিছু করা সম্ভব নয়।

এম কন্ঠ/এস/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com