1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

প্রেসার গ্রুপের কারণে অতীতে পুলিশে যোগ্যতা সম্পন্ন মানুষ আসতে পারেনি: রংপুর রেঞ্জ ডিআইজি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পাঠ করা হয়েছে
রিয়াদ ইসলাম, রংপুর 
রাজনৈতিক লেজুড়বৃত্তিক ও প্রেসার গ্রুপের কারণে অতীতে পুলিশে যোগ্যতা সম্পন্ন মানুষ আসতে পারেনি। যার কোরণে ফ্যাসিজম চেপে বসেছে, জনগন সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হয়েছে । সেই ধারবাহিকতা আর পুলিশে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর রেঞ্জ থেকে নিয়োগ পাওয়া ৫৭ জন শিক্ষানবিশ এসআইকে সারদায় প্রশিক্ষণের জন্য পাঠানো উপলক্ষে পরিচিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
এসময় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, এসপি আবু সাঈমসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এসআইয়ের উদ্দেশ্যে ডিআইজি বলেন, ‘ ইতিহাস থেকে পুলিশকে শিক্ষা নিতে হবে। বার বার যদি আমরা একই জিনিস পনুরাবৃত্তি করি। তাহলে আমরা আমাদের দেশ ও সমাজকে সামনে দিকে এগিয়ে নিতে পাবো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার জার্মানীতে অনেক কিছু করেছেন। জার্মান দুই ভাগ ছিল একভাগ হয়েছে। তারা সামনের দিকে এগিয়ে গেছে। আমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
ডিআইজি বলেন, ‘ ৭১ যেমন আমাদের ইতিহাস, ৯০ যেমন আমাদের ইতিহাস ২৪ এর জুলাই বিপ্লব আমাদের আরেক ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ইতিহাস যে পরিস্থিতিতে তৈরি হয়েছে। সেই পরিস্থিতি যেন আর না আসে। সেজন্য পুলিশসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ এবং বাংলাদেশের পক্ষে সবসময় পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। কারণ বিগত ১৬ বছর পুলিশে যোগ্যদের নিয়োগ দেয়া হয় নি। সুনাম ক্ষুন্ন হয়েছে পুলিশের। ‘
এর আগে তিনি নবাগত এসআইদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও পরিচিত হওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় মোটিভেশনাল দিক নির্দেশনা দেন। পরে বাসে করে রাজশাহীর সারদার উদ্দেশ্যে রওনা দেন নবাগত এসআইরা।
এম কন্ঠ/এস/আর/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com