1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিঠাপুকুরে আমেরিকার ফুল উদয়পদ্ম

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পাঠ করা হয়েছে
বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে উদয়পদ্ম গাছে কলি এসেছে। ছবি- মিঠাপুকুরের কন্ঠ

স্টাফ রিপোর্টার:
হিমালয় অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্ম নিয়ে থাকে ম্যাগনোলিয়া বা উদয়পদ্ম। এই উদয়পদ্মের জন্মস্থান আমেরিকার ফ্লোরিডা ও টেক্সাস। তবে আমাদের দেশেও কমবেশি চোখে পড়ে। এবার দেখা মিলল নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলায়।

 

শুক্রবার দেখা যায়, উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের অফিস ভবনের পূর্বদিকে উদয়পদ্ম গাছে অসংখ্য কলি এসেছে। কয়েকদিনের মধ্যে ফুলের পূর্ণতা বিকাশ হবে। অন্যান্য ফুল ফোটার পরে কয়েকদিন সতেজ থাকলেও এই ফুল একদিনেই বাসি হয়ে যায়।

 

পৃথিবীতে ম্যাগনোলিয়া নামে ব্যাপক পরিচিতি থাকলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফুলটির নাম রেখেছিলেন উদয়পদ্ম। হিমচাঁপা নামেও চেনেন অনেকে। ফুলের গড়ন অনেকটা পদ্মের মতোই। যেকোনো সময় ফুলটি ফোটা শুরু করবে এমনটা আশা করা হচ্ছে। বংশবৃদ্ধি গুটিকলমের মাধ্যমে হয়ে থাকে।

 

মাঝারি বা ছোটখাটো ধরনের এ গাছটি রোদ পছন্দ করে। খুব বেশি ডালপালাও হয় না। উচ্চতায় ১৫ থেকে ২০ ফুট হয়ে থাকে। পাতা ঊর্ধ্বমুখী, অনেকটা কাঁঠাল পাতার মতো। দেখে খুব সহজেই চেনা যায়। ওপরের পিঠ সবুজ এবং চকচকে আর নিচের পিঠ মখমলের মতো বাদামি রঙের হয়। কুড়ির রং বাদামি। সাদা, সুগন্ধি ও বড় আকারের ফুলগুলো ফোটে চৈত্র থেকে বৈশাখ মাস পর্যন্ত। ফুল প্রায় ২০ সেন্টিমিটার চওড়া এবং পাপড়িসংখ্যা ৬ থেকে ১২টি।

 

বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলা একাডেমির সহপরিচালক কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, উদয়পদ্ম গাছটি ধীরে ধীরে বাড়ে বলে ফুলের জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়। ফুলের মাঝখানে গোল বলের মতো জননাঙ্গ ঘিরে সাজানো থাকে কোমল সাদা পাপড়ি। ফুল একদিনের মধ্যে বাসি হয়ে ঝরে পড়ে।

এম কন্ঠ/এস/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com