ভালবাসার টানে মিঠাপুকুরে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে এক চীনা যুবক এসেছেন ভালবাসার টানে। উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের মেয়ে আনিকা আক্তার নামে তরুণীর ভালবাসায় বাংলাদেশে ছুটে এসেছেন চীনা যুবক মা লিয়াংহুইয়।

পারিবারিকভাবে উভয়ের বিবাহ সম্পন্ন হয়েছে। ভিনদেশি বরকে দেখতে ওই তরুণীর বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকার তৌহিদুল ইসলামের বাড়িতে আসেন চীনা যুবক মা লিয়াংহুইয়। চীনা যুবক ও তরুণীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠার বিষয়টি প্রকাশ করেন।মিঠাপুকুরের কন্যা আনিকা আক্তার স্বীকার করেন তাদের সম্পর্কের কথা।

পরে পরিবারের সদস্যদের সাথে পরিচয়, পারিবারিক সম্মতি ও স্থানীয়দের উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গ্রামে বিদেশি নাগরিক আসার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ভিনদেশি এই বরকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিঠাপুকুরের তরুণী আর চীনা যুবকের অনলাইনে পরিচয় থেকে পূর্ণতার গল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন যুবক চীনা কিনা সেটি নিশ্চিত করতে হবে। এর আগে বান্দরবান ও খাগড়াছড়ির যুবক হানিট্রাপে ফেলে প্রতারণার কথাও মন্তব্য করেন অনেকেই। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *