1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

দাবানলে ছাই ইসরায়েল, আগুন থামছেই না

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৯৫ বার পাঠ করা হয়েছে

ইসরায়েল এখন এক জ্বলন্ত ভূখণ্ড! জেরুজালেমের আকাশে ঘন কালো ধোঁয়ার নিচে জ্বলছে হাজার হাজার একর বনভূমি, বসতি, ইতিহাস!

সর্বশেষ তথ্য বলছে, একশোর বেশি দমকল ইউনিট আগুন নিয়ন্ত্রণে মাঠে থাকলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। কিছু এলাকায় এতটাই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে যে, হেলিকপ্টার থেকে পানি ফেলেও আগুন থামানো যাচ্ছে না। জেরুজালেমের পাহাড়ি অঞ্চলে এখনও স্পষ্ট দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। বাতাসে ছড়িয়ে পড়ছে ছাই, ধোঁয়া আর আতঙ্ক।

বৃহস্পতিবার কিছু এলাকায় আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলে খুলে দেওয়া হয় বন্ধ সড়ক। ফেরার অনুমতি দেওয়া হয় সরিয়ে নেওয়া মানুষদের। তবে যারা ফিরে গেছেন, তাদের অপেক্ষায় এক ভয়ঙ্কর বাস্তবতা। জীবনের চিহ্ন নেই, ঘরবাড়ি, প্রয়োজনীয় জিনিসপত্র, সব কিছু পুড়ে ছাই।

ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সর্বশেষ পর্যবেক্ষণে বলা হয়েছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, আগুন যে কোনো সময় আবার ভয়াবহ রূপ নিতে পারে। 

জেরুজালেম বিভাগের কমান্ডার স্পষ্ট ভাষায় বলছেন, ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল এবং সবচেয়ে বড় বিপদ হয়তো সামনে!

এই ভয়াল দাবানলের সূচনা হয়েছিল গত বুধবার, জেরুজালেমের পাহাড়ে। তীব্র গরম, শুষ্ক বাতাস আর প্রতিকূল আবহাওয়া, সবমিলিয়ে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাঁচ হাজার একর জুড়ে! এর মধ্যে ৩ হাজার ২০০ একর ছিল বনাঞ্চল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মোদি’ইনের কানাডা পার্ক, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে ছিল বহু স্মৃতি।

কীভাবে এতটা অপ্রস্তুত হয়ে পড়ল ইসরায়েল? এই আগুন কি প্রকৃতির প্রতিশোধ, নাকি অবহেলার ফল?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com