1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

রংপুরসহ সারাদেশে বজ্র-বৃষ্টির সঙ্গে বাড়বে তাপ

  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭৬ বার পাঠ করা হয়েছে
ছবি- সংগ্রহীত

এম কন্ঠ ডেস্ক:
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বজ্রবৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

 

শনিবার (৩ মে) সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

রবিবার এবং সোমবারেও একই রকম আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। এসব দিনেও দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে অপরিবর্তিত থাকতে পারে।

 

মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ওই সময় দিন প্রায় একই থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

 

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

এম কন্ঠ/ এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com