ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট সম্পর্কে যা জানালেন রেল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক:
ঈদযাত্রায় অগ্রিম টিকিট কখন থেকে পাওয়া যাবে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুযায়ী, আগামী ১৩ মে থেকে শুরু হবে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। আর ঈদের ফিরতি যাত্রার টিকেট মিলবে আগামী ২১ মে থেকে।

ঈদযাত্রা ঘিরে আগামী ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট, ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। পরদিন অর্থাৎ ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। একইভাবে ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট। এরপর ১৭ মে পাওয়া যাবে সব শেষের দিন অর্থাৎ ২৭ মের টিকিট।

এবার ফিরতি টিকিট মিলবে ২১ মে থেকে। ওইদিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট। আর ২৫ মে মিলবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪টি টিকিট ক্রয় করতে পারবেন।

ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদের ফিরতি যাত্রার টিকিট উল্লিখিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে ২০২৬ তারিখের টিকিট বিক্রি করা হবে। উল্লিখিত সূচি অনুযায়ী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *