পিআইডি’র আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

রংপুর আঞ্চলিক তথ্য অফিস (পিআইডির) আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ বলেন, যা ঘটেনি এমন কিছু প্রকাশ করাই গুজব। তিনি সংবাদের তথ্য বিশ্লেষণে গুরুত্বের সাথে ফ্যাক চেক করে তথ্যের সতত্যা নিশ্চিত করার আহবান জানান। এছাড়াও অপপ্রচারের বিরুদ্ধে আইনী বিধান তুলে ধরে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।

পিআইডি’র আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ শাহজাহান- এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক জামান, মিঠাপুকুর থানার এসআই নুর আলম, সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সাংবাদিক প্রদীপ কুমার গোস্বামী, মোতাহার হোসেন ও আমিরুল কবির সুজন।

মতবিনিময় সভায় গুজব প্রতিরোধে করণীয় ও সঠিক তথ্য উপস্থাপন করে জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা কামানা করা হয়।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *