1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

ঢাকায় আসলেন প্রবাসী মিডফিল্ডার সামিত সোম

  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩২৯ বার পাঠ করা হয়েছে
আগামী ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের বিপক্ষে বুধবার ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল।

বুধবার (৪ জুন) ঢাকায় পৌঁছেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোম।

বাংলাদেশ দলকে আরও শক্তিশালী করতে ছয়জন প্রবাসী ফুটবলারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

বিমানবন্দরে গণমাধ্যমকে সামিত বলেন, ‘বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।’

এর আগে, মঙ্গলবার দেশে এসেছে লন্ডন প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে দেশে এসেই বিকেলে বাংলাদেশ দলের সাথে অনুশীলনে নেমেছিলেন হামজা। তার আগে ২৮ মে এসেছেন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। তিনি ক্যাম্পের প্রথম দিন থেকেই অনুশীলন করছেন।

জাতীয় স্টেডিয়ামে ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। তার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। গত ২৮ মে দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। সেই দলে যুক্তরাজ্য প্রবাসী হামজার পাশাপাশি রয়েছেন সামিত ও ফাহামেদুল ইসলাম।

এদিকে, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গত ৩০ মে থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে হাভিয়ের কাবরেরার দল। পরদিন থেকে শুরু হয়েছে অনুশীলন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com