মিঠাপুকুরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বাজারের এক ব্যবসায়ী ক্রয়-বিক্রয় রশিদ সরবরাহ না করে অতিরিক্ত মূল্যে কৃষকের কাছে সার বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অভিযান করে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, অভিযোগ ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পায়রাবন্দ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াকুব ট্রেডার্সের স্বত্বাধিকারী ইয়াকুব আলীর দোকানে রেজিস্টার-মেমো যাচাই করা হয়।

যাচাইকালে প্রতিষ্ঠানটি সার বিক্রির ক্ষেত্রে সঠিকভাবে ক্যাশ মেমো প্রদান, সংরক্ষণ এবং খুচরা পর্যায়ে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ইয়াকুব ট্রেডার্স-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষকদের নিকট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা বা কৃত্রিম সংকট তৈরি করার কোনো সুযোগ নেই। ভোক্তা-স্বার্থ রক্ষায় এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *