মিঠাপুকুরে র‌্যাবের অভিযানে এস্কাফ ও ফেয়ারডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর বিজ্ঞপ্তির:
রংপুরের মিঠাপুকুরে এস্কাফ ও ফেয়ারডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার গ্রেফতার করেছে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৮মে) রাত ১০ টার দিকে উপজেলার শঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাটের আদিতমারি উপজেলার গোবরধন গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৭) ও একই এলাকার তেল্লার মোড় গ্রামের এমদাদুল হকের স্ত্রী আয়েশা বেগম (৩৬)।

র‌্যাব জানায়, শুক্রবার (৮মে) রাত ১০ টার দিকে উপজেলার শঠিবাড়ি এলাকার রংধনু হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করাকালীন নিউ সেভেন স্টার বাসে যাত্রী বেশে থাকা আসামিদের বসার সিটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৭০ বোতল এসকাফ এবং ৩০ বোতল ফেয়ারডিল জব্দসহ দুই মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, ধৃত আসামীদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রত্যেক র‍্যাব সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানেয়েছে র‌্যাব।

এমকন্ঠ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *