মিঠাপুকুর জিয়া মঞ্চের সভাপতি রাজিয়া সুলতানা চিকিৎসাধীন, দোয়া কামনা

স্টাফ রিপোর্টার:
বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি রাজিয়া সুলতানা অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন রয়েছে। গত ১১ জুন রাত ১২ টার দিকে হঠাৎ প্রচন্ড পেটব্যথা সহ শারীরিক বিভিন্ন সমস্যার কারণে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন বিএনপি নেতা রাজিয়া সুলতানার স্বামী মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য সাংবাদিক মোতাহার হোসেন সহধর্মিণীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি গাইনী সমস্যাজনিত প্রচন্ড পেটের ব্যথায় ভুগছেন। ডাক্তারের পরামর্শে রংপুর পপুলারে বিভিন্ন পরীক্ষা শেষে চিকিৎসাপত্র নিয়ে বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

তার দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া করেছেন পরিবারের সদস্যরা।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *