1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

আন্দোলনরত ৪২ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা বদলি

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ বার পাঠ করা হয়েছে
-ফাইল ছাব

অনলাইন ডেস্ক:
আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন সহকারী শিক্ষককে পার্শ্ববর্তী জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই বদলিকৃতদের মধ্যে আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ৫ জন শিক্ষক নেতাও রয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে চলমান আন্দোলনের মধ্যেই এই পদক্ষেপ নিল মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক আদেশে এই বদলির অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে এই বদলির অনুমোদন প্রদান করা হলো।

বদলির তালিকায় থাকা ৫ জন শিক্ষক নেতা হলেন— প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও নোয়াখালী সদরের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম, প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবার রহমান ও কিশোরগঞ্জ মিঠামইন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়া একজন নেতা মো. মনিরুজ্জামান।

আদেশে দেখা যায়, এই সহকারী শিক্ষকদের প্রত্যেককে তাদের নিজ জেলা থেকে পাশের জেলায় বদলি করা হয়েছে।

এদিকে, আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় গত মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৪ জন শিক্ষক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

এর আগে, একটি অফিস আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মো. শামছুদ্দীন মাসুদকে (বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি) ‘প্রশাসনিক কারণে’ লক্ষ্মীপুরের রায়পুর দ. চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান শূন্য পদে নিজ বেতনস্কেলে বদলির কথা জানিয়েছিল।

এমকন্ঠ/এস/নি-২৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com