স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ‘চায়না দুয়ারি জাল’ বিরোধী অভিযানে ২৩টি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১২ জুলাই) উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের ভেলুয়ার বিল এলাকায় উপজেলা সহকারী কমিশনার আশিক জামান -এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোট ২৩টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তথ্য মতে, সরকার ইতোমধ্যে চায়না দুয়ারি জাল উৎপাদন, বিক্রি, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এ জাল ব্যবহারের ফলে নদী, বিল ও জলাশয়ের প্রাকৃতিক মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান জানান, চায়না দুয়ারি জাল একটি নিষিদ্ধ জাল, যা ব্যবহার করা সম্পূর্ণভাবে অবৈধ। এ জালে মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না। এতে মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। কিছু অসাধু ব্যক্তি এই জাল দিয়ে মাছ নিধন করছে। দেশীয় মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমকন্ঠ/এস