এপ্রিল মাসেই বন্ধ হচ্ছে জনপ্রিয় মাধ্যম মেসেঞ্জার

প্রযুক্তি ডেস্ক:
জনপ্রিয় মেসেজিং সেবা Messenger.com ওয়েবসাইটটি বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা। আগামী ৬ এপ্রিল ২০২৬ থেকে আর ব্রাউজারের মাধ্যমে আলাদা ওয়েব ঠিকানা দিয়ে মেসেঞ্জারে প্রবেশ করা যাবে না। ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেওয়া হবে facebook.com/messages পাতায়।

মেটার এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে Messenger.com ব্যবহারকারীরা নতুন পরিবর্তনের মুখোমুখি হচ্ছেন। এর ফলে ফেসবুক অ্যাকাউন্টবিহীন মেসেঞ্জার ব্যবহারকারীরাও সমস্যায় পড়তে পারেন।

মেটা জানিয়েছে, Messenger.com-এ প্রবেশ করলে ব্যবহারকারীকে আর আলাদা ইন্টারফেস দেখানো হবে না। বরং বার্তা আদান–প্রদানের জন্য সরাসরি ফেসবুকের মূল ডেস্কটপ ভার্সনে যেতে হবে।

এর আগে প্রতিষ্ঠানটি উইন্ডোজ এবং ম্যাকওএস-এর জন্য তৈরি আলাদা ডেস্কটপ অ্যাপও বন্ধ করে দেয়। এবার ওয়েব সংস্করণ বন্ধের মাধ্যমে প্ল্যাটফর্মটিকে আরও একীভূত করতে চাইছে মেটা।

মেটা নিশ্চিত করেছে—Android ও iOS মেসেঞ্জার অ্যাপ স্বাভাবিকভাবেই চলবে, মোবাইলে আগের মতোই চ্যাটিং, কল ও স্টোরিজ সুবিধা ব্যবহার করা যাবে তবে পরিবর্তনটি শুধুমাত্র ওয়েব ব্রাউজার সংস্করণের ক্ষেত্রে প্রযোজ্য

যারা শুধুমাত্র Messenger.com ব্যবহার করতেন এবং ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতেন না, তাদের এখন বাধ্যতামূলকভাবে ফেসবুকে লগইন করতে হবে।

এই পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত হবেন— ছোট ব্যবসার মালিক যারা আলাদা মেসেঞ্জার উইন্ডো ব্যবহার করতেন, কমিউনিটি গ্রুপ অ্যাডমিনরা, অফিস ডেস্কটপে আলাদা মেসেঞ্জার ট্যাব ব্যবহার করা ব্যক্তিরা।

২০১১ সালে ফেসবুক মেসেঞ্জারকে আলাদা অ্যাপ হিসেবে চালু করার পর ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে পরিণত হয়। কিন্তু—গত বছর ডেস্কটপ অ্যাপ বন্ধ, এবার ওয়েব সংস্করণ বন্ধ, সব মিলিয়ে মেটা একীভূত চ্যাট অভিজ্ঞতার দিকে এগোচ্ছে।

ডেস্কটপে চ্যাট করতে হলে Facebook login তথ্য প্রস্তুত রাখতে হবে, পুরোনো বুকমার্কে থাকা Messenger.com আর কাজ করবে না, পরিবর্তনের পর আলাদা মেসেঞ্জার উইন্ডো খুলতে হবে ফেসবুক থেকেই।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *