মিঠাপুকুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেলের ধাক্কায় আবিদ (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ী ড্রিমপ্লাস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবিদ শঠিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ও দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী হরিপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাফিজের বাবা স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করেন। সকাল ৯ টার দিকে বাবাকে ভাত দিয়ে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আবিদের মৃত্যু হয়। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আপত্তি না থাকায় থানায় কোন মামলা হয়নি।

এমকন্ঠ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *